আজ আমি আপনাদেরকে আলু খাওয়ায় উৎসাহিত করার জন্য আলু দিয়ে কিছু মজার খাবার তৈরীর রেসিপি পোস্ট করলাম। রেসিপিগুলো দেখতে হলে নিচের মোর লিঙ্কটি তে ক্লিক করুন।
আলুর লুচি
উপকরন :
3টে সেদ্ধ করা আলু, 1 কাপ গমের আটা, 1 চামচ সুজী, 1/2 চামচ গরম মশলা, তেল, নুন, লাল লঙ্কার গুড়ো৷
প্রণালী :
প্রথমে সেদ্ধ আলুকে আটার মধ্যে ভাল করে মেখে নিন৷ তবে আটা মাখার আগে আটার মধ্যে গরম মশলা, নুন, লাল লঙ্কার গুড়ো মিশিয়ে নেবেন৷ আটা মাখা হয়ে গেলে লুচির মত লেচি বেলে ভেজে নিন৷ তবে অনেক সময় আবার আপনি ঐ লেচিকে সুজির গুড়োর মধ্যে মাখিয়ে নিয়েও ভাজতে পারেন৷
আলুর দম
উপকরন:
আলু ১ কেজি জিরা, বাটা ২ চা চা.
তেল ১/২ কাপ ধনে, বাটা ২ চা চা.
তেজপাতা ১ টি এলাচ ৪টি
জিরা, গোটা ১ চা চা. দারচিনি, ২ সে.মি. ৪ টুকরা
হলুদ, বাটা ১ চা চা. লবণ ১ টে. চা.
মরিচ, বাটা ১ চা চা. চিনি ২ চা চা.
আদা, বাটা ১ চা চা. দই বা সিরকা ২ টে. চা.
প্রনালী:
ছোট আকারের গোল আলু নিন। আলু ধুয়ে সিদ্ধ করুন। খোসা ছাড়ান । অর্ধেক আলু ভেঙ্গে দিন। তেলে এলাচ, দারচিনি ছেঁচে দিন। তেজপাতা ছেড়ে জিরার ফোড়ন দিন। সব বাটা মসলা ও সামান্য পানি দিয়ে মসলা কষান । আলু, লবণ, চিনি ও দই দিয়ে নাড়ুন। সামান্য পানি দিয়ে আলু মৃদু আঁচে রাখুন। তেলের উপর উঠলে নামান। আলুর দমে ২ টে. চাচম ঘি দেয়া যায়।
মিষ্টি আলুর হালুয়া
|
|||
|
|
|||
Leave a Comment
No comments yet.
Comments RSS TrackBack Identifier URI

